উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি ||
রাজশাহীতে মাদকবিরোধী অভিযান: ৩৫ বোতল ইসকাফ, ৮০ বোতল অ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার৩ ২৫ জুন, ২০২৬ রাজশাহী মহানগরী এলাকাকে মাদকমুক্ত রাখতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং পবা থানা পুলিশ পৃথক পৃথকভাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্যসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।আজ বৃহস্পতিবার আরএমপি সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।পুলিশের তথ্যানুযায়ী, মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং পবা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে সর্বমোট ৩৫ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ‘ইসকাফ সিরাপ’, ৮০ বোতল অ্যালকোহল এবং ১০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তারকৃত তিন মাদক কারবারিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আজ তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।আরএমপি কর্তৃপক্ষের ভাষ্যমতে, মহানগরীকে মাদকমুক্ত করতে পুলিশ কমিশনারের নির্দেশে কঠোর অবস্থানে রয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না।