উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি ||
গোদাগাড়ীতে পদ্মার চরে র্যাবের অভিযানে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার, পালিয়ে গেলেন মাদক কারবারিরারাজশাহীর গোদাগাড়ী উপজেলার পদ্মা নদীর চর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাব-৫, রাজশাহী। তবে অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন মাদক কারবারিরা বস্তা ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।র্যাব-৫ সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) রাত ১২টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ সিপিএসসি, রাজশাহীর একটি আভিযানিক দল গোদাগাড়ী মডেল থানার মাটিকাটা ইউনিয়নের পিরোজপুর গ্রামের প্রায় ২ কিলোমিটার দূরে পদ্মা নদীর চর এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে কয়েকজন সন্দেহভাজন মাদক কারবারি র্যাবের উপস্থিতি টের পেয়ে একটি বস্তা ফেলে পাশের পাটক্ষেতে পালিয়ে যায়। পরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বস্তাটি তল্লাশি করে ৬টি স্বচ্ছ পলিপ্যাকে রাখা মোট ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।উদ্ধারকৃত হেরোইন জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।র্যাব-৫ জানায়, পলাতক মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।