উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
নিয়ামতপুরে আমন আবাদ বৃদ্ধির লক্ষ্যে বীজ ও সার বিতরণ নওগাঁর নিয়ামতপুরে ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী রোপা আমন ধানের আবাদ বৃদ্ধি ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলায় ৫ হাজার ১০২ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।বুধবার (০১ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়।নিয়ামতপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে বীজ ও রাসায়নিক সার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল, উপজেলা উদ্ভিদ ও সংরক্ষণ কর্মকর্তা শাফিউল আলম প্রমুখ।উল্লেখ্য, উপজেলায় চলতি উফশী রোপা আমন ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৮ টি ইউনিয়নের ৫১০০ জন কৃষকদের মাঝে পর্যায়ক্রমে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে। প্রত্যেক কৃষক পাবেন, বীজ-৫ কেজি, ডিএপি সার -১০ কেজি ও এমওপি সার -১০ কেজি।