উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি ||
মেহেন্দিগঞ্জে অসহায় প্রতিবন্ধী পরিবারের পাশে প্রশাসন ও ফাতেমা সাথীবরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা ফিরোজা বেগম ও তাঁর পরিবার এখন সরকারি সহায়তা ও মানবিক উদ্যোগে আশার আলো দেখছেন। শারীরিক প্রতিবন্ধকতায় বিপর্যস্ত এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় প্রশাসন এবং 'সেরা জয়িতা' পুরস্কারপ্রাপ্ত ফাতেমা সাথী।জানা যায়, ফিরোজা বেগমের পরিবারটি ৬ সদস্যের, যার মধ্যে ৩ জনই প্রতিবন্ধী। একসময় ফিরোজা বেগম কায়িক শ্রমের (কাবিখা) কাজ করে কোনোমতে সংসার চালাতেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে স্ট্রোকজনিত অসুস্থতায় তিনি এখন সম্পূর্ণভাবে শারীরিক প্রতিবন্ধকতার শিকার। কর্মক্ষম ব্যক্তিটি শয্যাশায়ী হয়ে পড়ায় পরিবারটি চরম বিপর্যয়ের মুখে পড়েছিল।সংকটময় এই মুহূর্তে পরিবারটির পাশে দাঁড়িয়েছে স্থানীয় সমাজসেবা কার্যালয়। ফিরোজা বেগমকে একটি হুইল চেয়ার প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া, দুই মাস আগেই তাঁর নামে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়া হয়েছে, যার মাধ্যমে তিনি নিয়মিত সরকারি ভাতা পাচ্ছেন।ফিরোজা বেগমের চিকিৎসার বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্টরা জানান, তাঁর চিকিৎসার জন্য সরকারি অনুদান প্রদান করা হয়েছে। এর আগেও স্থানীয় প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসান ব্যক্তিগতভাবে তাঁকে আর্থিক সহায়তা ও ওষুধ কেনার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করেছেন।স্থানীয় বাসিন্দারা জানান, অভাবের তাড়নায় মানবেতর জীবনযাপন করা পরিবারটির পাশে সরকারি সহযোগিতা পৌঁছানোয় স্বস্তির নিঃশ্বাস ফিরেছে। তবে পরিবারটির অন্যান্য প্রতিবন্ধী সদস্যদের সার্বিক সুরক্ষার জন্য দীর্ঘমেয়াদী সরকারি ও বেসরকারি সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।