উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি ||
রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়ের সঙ্গে আজ বৃহস্পতিবার (০২ জুলাই) সৌজন্য সাক্ষাৎ করেন মতিহার থানার ধরমপুর এলাকার লিচুবাগান নূরানী জামে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।সাক্ষাৎকালে নেতৃবৃন্দ মসজিদের সার্বিক উন্নয়ন ও অবকাঠামোগত কার্যক্রমে রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতা কামনা করেন।এ সময় মাননীয় প্রশাসক তাঁদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস প্রদান করেন।