উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি ||
জমজমাট জৈনা বাজারের কাঁঠালের হাটগাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার দেশের অন্যতম বিখ্যাত কাঁঠালের পাইকারি হাট। মৌসুমজুড়ে এখানে প্রতিদিন হাজার হাজার কাঁঠাল কেনাবেচা হয়। ইতোমধ্যে বড় সাইজের সুস্বাদু কাঁঠাল বাজারে আসতে শুরু করেছে।পাইকার ও আড়তদাররা সারাদিন কাঁঠাল ক্রয় করে দেশের বিভিন্ন জেলা ও দূর-দূরান্তে পাঠানোর জন্য ট্রাকে বোঝাই করছেন। শ্রমিক, ব্যবসায়ী ও পরিবহনকর্মীদের নিরলস কর্মব্যস্ততায় মুখর হয়ে উঠেছে পুরো বাজার।বাংলার জাতীয় ফল কাঁঠালের এই প্রাণচঞ্চল হাট শুধু গাজীপুরের গর্বই নয়, বরং দেশের মৌসুমি ফলের বাণিজ্যেরও অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র।