উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজশাহী বিভাগীয় প্রধান:মোঃ রাজু আহমেদ ||
ইয়াবা উদ্ধার অভিযানে সাহসিকতা: রাজশাহীতে সম্মাননা পেলেন টিএসআই বাবুলু রশিদরাজশাহীর মোহনপুর উপজেলায় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তারে সাহসিকতা ও দক্ষতার পরিচয় দেওয়ায় সম্মাননা পেয়েছেন ট্রাফিক সাব-ইন্সপেক্টর (টিএসআই) বাবুলু রশিদ।মঙ্গলবার (৭ জুলাই) রাজশাহী জেলা পুলিশ আয়োজিত মাসিক কল্যাণ সভায় তার হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। পুলিশ লাইন্সে আয়োজিত এই অনুষ্ঠানে বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তাদের কর্মদক্ষতা ও কাজের স্বীকৃতির অংশ হিসেবে তাকে পুরস্কৃত করা হয়।সম্প্রতি মোহনপুর উপজেলার কেশরহাট তেতুলতলা এলাকায় ট্রাফিক পুলিশের নিয়মিত চেকপোস্ট পরিচালনা করা হচ্ছিল। ওই সময় পুলিশের তল্লাশিতে ৩৭০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়। অভিযানে টিএসআই বাবুলু রশিদ ও দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের তাৎক্ষণিক তৎপরতা ও পেশাদারিত্বের কারণে মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার এবং ইয়াবা উদ্ধার করা সম্ভব হয়েছিল।আইনশৃঙ্খলা রক্ষায় এই সাহসী ভূমিকার জন্য টিএসআই বাবুলু রশিদকে প্রশংসায় ভাসিয়েছেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মাদক নির্মূলে জেলা পুলিশের এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সভায় জানানো হয়।