উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি ||
রোহিঙ্গা সুন্দরী নারী ছাবেকুন নাহার ২০০০ ইয়াবা সহ আটক হয়েছে।উপজেলা টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।রবিবার (১২ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিবপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।ডিএনসির টেকনাফ বিশেষ জোন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক কাজী দিদারুল আলমের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল বড় হাবিবপাড়ার একটি ভাড়া বাসায় অভিযান চালায়।অভিযানকালে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ঘর তল্লাশি করে শয়নকক্ষের বালিশের নিচে রাখা একটি শপিং ব্যাগ থেকে ১০টি পলিপ্যাকেটে সংরক্ষিত ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই ছাবেকুন নাহার (২১) নামে এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়।ডিএনসি জানায়, উদ্ধার হওয়া ইয়াবাগুলো জব্দ করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আটক ছাবেকুন নাহারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।