উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি ||
রাজশাহীর মোহনপুরে ব্যবসায়ী আব্দুর রাজ্জাক হত্যা: ঢাকা থেকে গ্রেফতার ২ পলাতক আসামিরাজশাহীর মোহনপুর থানার মৌগাছি ইউনিয়নের হরিহরপুর গ্রামের ব্যবসায়ী আব্দুর রাজ্জাক হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।রোববার (১২ জুলাই) দুপুরে মোহনপুর থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।গ্রেফতারকৃতরা হলেন—মোহনপুর উপজেলার হরিহরপুর গ্রামের বাসিন্দা এবং এই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। মামলার পর থেকেই তারা আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থানে ছদ্মনামে গা ঢাকা দিয়ে থাকলেও শেষ পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে তারা ধরা পড়েন।