উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি ||
জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে পাবনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি আজ ১৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, জুলাই শহিদ দিবস উপলক্ষে পাবনা জেলা পুলিশের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ শরিফুল ইসলাম মহোদয়ের নেতৃত্বে অনুষ্ঠিত এ শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।