উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি ||
দাউদকান্দিতে ১১০ কেজি গাঁজাসহ ৫ গ্রেফতারকুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক ব্যবসায়ী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, ডাকাতি ও চুরি মামলার আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।দাউদকান্দি মডেল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে মেঘনা-গোমতী সেতু এলাকায় একটি পিকআপ তল্লাশি করে ১০৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে চালক ও মালিক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়ে আরও ৫ কেজি গাঁজাসহ মো. মামুন আহম্মেদ (২২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।এছাড়া পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ও পরোয়ানাভুক্ত আসামি মো. আবু হানিফ সরকার, ডাকাতি মামলার আসামি মো. হোসেন (২৭) এবং চুরি মামলার আসামি শেখ ফরিদ মিয়া (৩১) ও শরিফ (৩০)-কে গ্রেফতার করা হয়েছে।দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।