উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি ||
রাজশাহীতে ৩১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, সহযোগী পলাতকরাজশাহীর মোহনপুরে র্যাব-৫ এর একটি বিশেষ অভিযানে ৩১ কেজি গাঁজাসহ মুকুল ওরফে কালু (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) গভীর রাতে মোহনপুর থানাধীন কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ অভিযান চালানো হয়।গ্রেপ্তারকৃত মুকুল মোহনপুর উপজেলার বাকশৈল গ্রামের মৃত কিতাব আলীর ছেলে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হলেও মুকুলের সহযোগী ট্রাকচালক রাজু মিয়া (২০) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।র্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৩টা ১০ মিনিটের দিকে ওই এলাকায় চেকপোস্ট বসায় র্যাবের একটি চৌকস দল। এ সময় সন্দেহভাজন একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে ৩১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই মুকুলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মুকুল স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে সহযোগীদের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে মোহনপুরসহ পার্শ্ববর্তী এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।এ ঘটনায় গ্রেপ্তারকৃত মুকুল ও পলাতক আসামি রাজু মিয়ার বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। র্যাব জানিয়েছে, মাদকের বিস্তার রোধে তাদের এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।