উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি ||
তানোরে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তার ২রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃতরা হলেন—তানোর থানার কালিগঞ্জ গ্রামের মৃত জবেদ মন্ডলের ছেলে মো: আনারুল ইসলাম এবং সাদিপুর গ্রামের মো: শাহজাহান আলীর ছেলে মো: স্বপন আলী (৪২)।থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আনারুলের বিরুদ্ধে বিজ্ঞ আদালত থেকে এক বছরের সাজা ও সিআর পরোয়ানা জারি করা ছিল। অন্যদিকে, স্বপন আলীর বিরুদ্ধেও বিজ্ঞ আদালতের পরোয়ানা ছিল। দীর্ঘ দিন ধরে তারা আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে পলাতক ছিলেন।আজ বিকেলে তানোর থানার এসআই মো: মাসউদ আলী, এসআই মো: হাসমত আলী, এসআই আবু নাঈম এবং এসআই মো: মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম মাসুদ পারভেজ জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আইনানুগ প্রক্রিয়া শেষে শুক্রবার বিকেলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি নিশ্চিত করেন।