উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মান্দায় এতিমখানার উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ||
মান্দায় এতিমখানার উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিতনওগাঁর মান্দা উপজেলায় বেসরকারি শিশু সদন (এতিমখানা)গুলোর সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, সরকারি সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার কয়াপাড়া কামারকুড়ি ওসমানগনি শিশু সদন প্রাঙ্গণে মান্দা উপজেলা বে-সরকারি শিশু সদন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা সমাজসেবা অফিসার মো. আল মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল হক এবং মান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হক, কুয়াপাড়া কামারকুড়ি নুরানী হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম কাম ইমাম হাফেজ ক্বারী মাও: আল-হেলাল জামালী । সভাটি সঞ্চালনা করেন মান্দা উপজেলা বে-সরকারি শিশু সদন অ্যাসোসিয়েশনের সভাপতি হাফেজ মাওলানা এরশাদ আলী।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, এতিম ও অসহায় শিশুদের সুশিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার দায়িত্ব শুধু সরকারের নয়, সমাজের প্রতিটি সচেতন মানুষের। তিনি শিশু সদনগুলোর বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।এ সময় উপজেলার বিভিন্ন বেসরকারি শিশু সদনের পরিচালক, শিক্ষক, আলেম-ওলামা, সমাজসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় শিশু সদনগুলোর বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।