উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি ||
তানোরে চার মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতাররাজশাহীর তানোর থানায় বিশেষ অভিযান পরিচালনা করে চার মাসের সাজাপ্রাপ্ত এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।আজ ২১ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ (মঙ্গলবার) বিকাল সাড়ে ৪টার দিকে তানোর থানার একটি পুলিশ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামির নাম মোঃ শওকত (৪০)। তিনি তানোর উপজেলার বুরুজ এলাকার মৃত শহীদুল্লাহর ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, ২১ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ বিকাল ০৪:৩০ ঘটিকায় তানোর থানার এসআই উৎপল কুমার সরকারের নেতৃত্বে সঙ্গীয় এসআই আবু নাঈম, এএসআই মো: আসাদুজ্জামান ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নিজ এলাকা থেকে আদালতের চার মাসের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ শওকতকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।তানোর থানার পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। অপরাধ দমনে ও আইনশৃঙ্খলা রক্ষা করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।