উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি ||
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই: মোহনপুর ইউএনওদেশে জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং কোথাও কোনো সংকট নেই বলে জানিয়েছেন রাজশাহীর মোহনপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আকতার।গত মঙ্গলবার রাতে কেশরহাটের মেসার্স রহমান ফিলিং স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।ইউএনও ফাহিমা বিনতে আকতার বলেন, “দেশে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ পুরোপুরি অব্যাহত রয়েছে। তাই কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পাম্পগুলোতে অপ্রয়োজনীয় ভিড় সৃষ্টি না করার জন্য সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি।” এ সময় তিনি আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল মজুত না করারও পরামর্শ দেন।ফিলিং স্টেশন পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা এবং মেসার্স রহমান ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মিজানুর রহমান।পরিদর্শনকালে তারা পাম্পে উপস্থিত মোটরসাইকেল চালক ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং যেকোনো ধরনের গুজব এড়িয়ে লাইনে শৃঙ্খলা বজায় রেখে স্বাভাবিক নিয়মে জ্বালানি সংগ্রহের আহ্বান জানান।