উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি ||
তানোরে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও টাকাসহ চিহ্নিত মাদক কারবারী গ্রেপ্তাররাজশাহীর তানোরে বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৫০০ টাকাসহ মো. আনোয়ার হোসেন (৪৫) নামের এক চিহ্নিত মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।২১ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ (সোমবার) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে তানোর থানার একটি পুলিশ টিম তাঁর নিজ বাড়িতে এই অভিযান পরিচালনা করে।গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন তানোর উপজেলার ভাগনা গ্রামের মৃত নাজিমুদ্দিন খাঁর ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, তানোর থানার এসআই উৎপল কুমার সরকারের নেতৃত্বে এসআই মোহা. আবু নাঈম, এসআই জাহাঙ্গীর আলম, এএসআই মো. আসাদুজ্জামান ও এএসআই মো. মতিউর রহমানসহ সঙ্গীয় ফোর্স উপজেলার ভাগনা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত মাদক কারবারী আনোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাঁর হেফাজত থেকে ৩০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৩,৫০০ টাকা উদ্ধার করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে তানোর থানার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাঁকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।