উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি ||
রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বিদেশী চকলেট-লজেন্স বিক্রির দায়ে জরিমানারাজশাহী মহানগরীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। বিএসটিআইয়ের গুণগত মানসনদ, বৈধ ছাড়পত্র এবং যথাযথ আমদানি কাগজপত্র ছাড়াই চোরাই পথে আনা বিদেশী চকলেট ও লজেন্স বিক্রির অপরাধে সাহেব বাজার এলাকার একটি প্রতিষ্ঠানকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।তারিখ:২২/০৭/২০২৬ সময়: দুপুর ১২:০০ ঘটিকাস্থান: সাহেব বাজার কালীমন্দিরের গলি, রাজশাহী মহানগরীঅভিযুক্ত প্রতিষ্ঠান: রাহাত এন্টারপ্রাইজদণ্ডের পরিমাণ: ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানাঅভিযানের কারণবিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে দেখা যায়, প্রতিষ্ঠানটি বৈধ কোনো আমদানির কাগজপত্র বা বিএসটিআইয়ের বাধ্যতামূলক মানসনদ ছাড়াই বিদেশি বিভিন্ন ব্রান্ডের চকলেট ও লজেন্স বিক্রি করছিল। ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং অবৈধ পণ্য বিপণন রোধে এই আইনগত ব্যবস্থা নেওয়া হয়।অভিযানটি পরিচালনা করেন সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিএসটিআই রাজশাহী কার্যালয়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে বিএসটিআইয়ের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।