উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি ||
ফ্যামিলি কার্ড কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতকরণে মেহেন্দিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিতসরকার ঘোষিত ফ্যামিলি কার্ড কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহে নিয়োজিত সুপারভাইজার ও মাঠকর্মীদের দায়িত্বশীলতা, নিরপেক্ষতা এবং স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেন্দিগঞ্জের মাল্টিমিডিয়া অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য জননেতা রাজিব আহসান, এমপি।সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, আগামী তিন মাসের মধ্যে সারাদেশে ৪১ লাখ ফ্যামিলি কার্ড প্রকৃত ও যোগ্য পরিবারের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে।তিনি আরও বলেন, এই কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতি বরদাস্ত করা হবে না। মাঠপর্যায়ে প্রকৃত দুস্থ ও অসহায় পরিবারগুলো যেন কোনো রকম হয়রানি ছাড়াই এই কার্ডের সুবিধা পায়, সে বিষয়ে তথ্য সংগ্রহকারীদের সর্বোচ্চ সততা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত এই সভায় ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষে সঠিক তথ্য সংগ্রহ ও তালিকা প্রস্তুত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।