উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি ||
মেহেন্দিগঞ্জে বিএনপি নেতা গিয়াস উদ্দিন দীপেন ও যুবদল নেতা সালাউদ্দিন পিপলুর মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিতবরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন জমাদ্দার এবং উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু জমাদ্দারের সদ্য প্রয়াত মমতাময়ী মায়ের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৭ জুলাই) বেলা ১২ টায় পৌরএলাকার বদরপুর মাহবুব তালুকদারের মাঠে এই দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।দোয়া মোনাজাতে মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং দলমত নির্বিশেষে সর্বস্তরের মুসল্লিরা অংশ নেন। এ সময় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়। উল্লেখ্য, এর আগে গত শুক্রবার দিবাগত রাতে মরহুমা বার্ধক্যজনিত কারণে মেহেন্দিগঞ্জ পৌর এলাকার বদরপুরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে মেহেন্দিগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।