উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি ||
মনোহরদীতে গাঁজা সেবন ও উশৃঙ্খল আচরণ: চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজিব চন্দ্র দের ১০ মাসের কারাদণ্ডনরসিংদীর মনোহরদী পৌর এলাকার হিন্দুপাড়া মহল্লায় গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ করার অপরাধে রাজিব চন্দ্র দে (পিতা: সনজিৎ চন্দ্র দে) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।গত বুধবার মনোহরদী পৌরসভার হিন্দুপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে মনোহরদী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ এমদাদুল হক ও সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে রাজিব চন্দ্র দেকে আটক করা হয়।অভিযানকালে তার কাছ থেকে উদ্ধার করা হয়:১ পুরিয়া গাঁজা১টি ইয়াবা ট্যাবলেটগাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জামমোবাইল কোর্ট ও আইনি পদক্ষেপঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করেন মনোহরদী উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ সজিব মিয়া।আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩) অনুযায়ী অভিযুক্ত রাজিব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান করেন।এলাকাবস্বীর স্বস্তি ও প্রশাসনের হুশিয়ারিস্থানীয় সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত রাজিব চন্দ্র দে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এলাকায় প্রায়ই সে মাদক সেবন করে উশৃঙ্খল আচরণ করত এবং সাধারণ মানুষের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে আসছিল। প্রশাসনের এই দ্রুত পদক্ষেপে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।প্রশাসন জানিয়েছে, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং মাদকের অভিশাপ থেকে যুবসমাজকে রক্ষা করতে মাদকবিরোধী এ ধরনের অভিযান ও টহল নিয়মিতভাবে চলমান থাকবে।