উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি ||
ব্রাহ্মণবাড়িয়ায় ১৮০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারী রবিউল ও সহযোগীসহ ২ জন গ্রেফতারব্রাহ্মণবাড়িয়ায় ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রবিউল হাসান নামের এক কুখ্যাত মাদক কারবারী ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।বুধবার (২৯ জুলাই ২০২৬) দুপুর আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন সুলতানপুর ইউনিয়নের জোকারপাড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়।পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জোকারপাড় এলাকায় অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী দুই মাদক কারবারীকে হাতেনাতে আটক করে। পরবর্তীতে তাদের হেফাজত তল্লাশি করে ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য নিয়মানুযায়ী জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। গ্রেফতারকৃত মূল অভিযুক্ত রবিউল হাসানের বিরুদ্ধে এর আগেও দেশের বিভিন্ন থানায় ৯টি মাদক মামলা রয়েছে এবং তার সহযোগী রানার বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।গ্রেফতারকৃত আসামিদের পরিচয়:১. মোঃ রবিউল হাসান প্রকাশ রবিউলপিতা: হুমায়ুন কবিরগ্রাম: ওয়াহেদপুরথানা: দেবীদ্বার, জেলা: কুমিল্লা২. মোঃ রানাপিতা: বিল্লাল হাওলাদারগ্রাম: জগন্নাথপুরথানা: নলছিটি, জেলা: ঝালকাঠিএ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।