উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি ||
জমিজমা বিরোধে মোহনপুরে ৭–৮ ঘণ্টা ফার্মেসিতে তালাবদ্ধ ঔষধ ব্যবসায়ী, পুলিশি হস্তক্ষেপে উদ্ধাররাজশাহীর মোহনপুর উপজেলার ত্রিমোহনী এলাকায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় একটি ফার্মেসিতে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ঔষধ ব্যবসায়ী ও ডাক্তার হারেস আলী প্রায় ৭ থেকে ৮ ঘণ্টা ফার্মেসির ভেতরে আটকা ছিলেন বলে জানা গেছে। পরে মোহনপুর থানা পুলিশের হস্তক্ষেপে তাকে উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার বিরোধ নতুন করে উত্তেজনায় রূপ নিলে একপর্যায়ে হারেস আলীর পরিচালিত ফার্মেসির বাইরে তালা লাগিয়ে দেওয়া হয়। এতে তিনি ভেতরে আটকা পড়েন এবং দীর্ঘ সময় ফার্মেসি বন্ধ থাকায় চিকিৎসাসেবা ও ওষুধ নিতে আসা রোগীদেরও দুর্ভোগে পড়তে হয়।খবর পেয়ে মোহনপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ তালা খুলে হারেস আলীকে উদ্ধার করে এবং ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তাকে থানায় নিয়ে যায়।ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ভিড় জমে এবং কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে পুলিশের তাৎক্ষণিক উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।স্থানীয়দের দাবি, জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ দীর্ঘদিন ধরে চললেও তা মীমাংসার উদ্যোগ না নেওয়ায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে। তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিরোধের স্থায়ী সমাধান এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।মোহনপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে যার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে, তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।