উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি ||
শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিতগাজীপুরের শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আজ (১ আগস্ট) মাওনা চৌরাস্তা মসজিদ মোড়স্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।সভাপতি পদে আমিন সুজন, মোহাম্মদ সোলায়মান ও শাকিল ফারুক এবং সাধারণ সম্পাদক পদে আবুল কাশেম ও মিন্টু মিয়াসহ বিভিন্ন পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।ভোটগ্রহণ শেষে বিকেল ৪টার পর নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবে।