উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি ||
মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি'র সাংগঠনিক পরিকল্পনা বাস্তবায়নে মতবিনিময় সভা মেহেন্দিগঞ্জ উপজেলার ১২নং দড়িরচর খাজুরিয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে উপজেলা বিএনপি'র সাংগঠনিক পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ৪ আগস্ট,সকাল ১০টায় বিএনপি'র উপজেলা দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।১২নং দড়িরচর খাজুরিয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ নান্নু সিকদার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল শ্রমিক দল ওলামা দল ও মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন আয়োজক ইউনিয়নের সভাপতি নিজেই। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি'র আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন দিপেন। এ সময় আরও বক্তব্য রাখেন ,শিহাব আহমেদ সেলিম তালুকদার (সদস্য সচিব, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি) আসাদুজ্জামান মুক্তা (সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি) রিয়াজ উদ্দিন চৌধূরী দিনু (সদস্য সচিব, পৌর বিএনপি) জিয়াউদ্দিন সুজন (সাবেক সভাপতি, পৌর বিএনপি) মিরাজ সিকদার আরজু (সাবেক যুগ্ম আহ্বায়ক, মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদল) মাসুদুর রহমান মাসুদ রানা (সদস্য সচিব, মেহেন্দিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল) সরদার শাহাদাত সোহাগ (আহ্বায়ক, মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রদল) এছাড়াও সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় দলীয় শৃঙ্খলা রক্ষা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করা এবং আগামীদিনের রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের নানা দিক নিয়ে আলোচনা করা হয়।