উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি ||
মেহেন্দিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিতঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আজ মেহেন্দিগঞ্জ উপজেলা-পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (০৫ আগস্ট ২০২৬) সকাল ১১টায় উপজেলা মাল্টিপারপাস হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভায় ঐতিহাসিক এই দিনের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, "আজকের এই দিনটি বাংলাদেশের ইতিহাস ও নতুন প্রজন্মের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই গণঅভ্যুত্থান একক কোনো দলের একক অর্জন নয়; বরং এটি ফ্যাসিবাদ বিরোধী দেশের সব গণতন্ত্রকামী জনতার দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের চূড়ান্ত ফসল।"বক্তারা আরও বলেন, ২৪-এর ৫ আগস্ট ফ্যাসিবাদের দোসরদের পালানোর মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছরের ঘুম-খুন, হত্যা, হামলা-মামলা ও নির্যাতনের অবসান ঘটেছে এবং জাতি ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছে। বিএনপির হাজার হাজার নেতাকর্মী ও তাদের পরিবারের আত্মত্যাগের ফলেই আজ সবাই ফ্যাসিবাদমুক্ত স্বাধীন বাংলাদেশে একত্রিত হতে পেরেছে।সভায় উপস্থিত নেতারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ফ্যাসিবাদী শক্তির প্রেতাত্মারা এখনো নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। গণঅভ্যুত্থানের অর্জনকে ধরে রাখতে এবং দেশের রাজনীতিতে যাতে আর কোনোভাবেই ফ্যাসিবাদের আবির্ভাব না ঘটে, সেজন্য দেশের প্রতিটি গণতন্ত্রকামী নাগরিককে সর্বদা সজাগ ও সতর্ক থাকতে হবে।আলোচনা সভায় মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।