উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজশাহী বিভাগীয় প্রধান:মোঃ রাজু আহমেদ ||
দুর্গাপুরের নতুন এসিল্যান্ড লায়লা নূর তানজু ও ইউএনও উম্মে হাবিবা ফারজানাকে ফুল দিয়ে শুভেচ্ছারাজশাহী জেলার দুর্গাপুর উপজেলায় নতুন যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবিবা ফারজানাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।যোগদানের পর তাদেরকে উপজেলার প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখা এবং জনসেবা নিশ্চিত করার প্রত্যয়ে এই উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।শুভেচ্ছা বিনিময়কালে নতুন ইউএনও উম্মে হাবিবা ফারজানা এবং সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু দুর্গাপুর উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তারা উপজেলাবাসীর সুশাসন, ন্যায়বিচার এবং সরকারি সেবাসমূহ স্বচ্ছতার সাথে পরিচালনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।