উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি ||
মেহেন্দিগঞ্জে নৌপরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসানের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন এবং কবর জিয়ারতগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক সফল ছাত্রনেতা জনাব রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জ উপজেলা সফর করেছেন। এই সফরকালে তিনি উপজেলার বিভিন্ন চলমান উন্নয়নমূলক কাজ সরেজমিন পরিদর্শন করেন, বিশিষ্ট ব্যক্তিবর্গের কবর জিয়ারত এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। শনিবার মেহেন্দিগঞ্জে পৌঁছে প্রতিমন্ত্রী মহোদয় বিভিন্ন এলাকার উন্নয়ন প্রকল্পগুলো ঘুরে দেখেন এবং কাজের মান সন্তোষজনক রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নদীভাঙন রোধ এবং অবকাঠামোগত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। উন্নয়ন কাজ পরিদর্শনের পাশাপাশি তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মরহুম রাজনৈতিক নেতাদের কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। এছাড়া, তিনি মেহেন্দিগঞ্জের বিভিন্ন কলেজ পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে মেহেন্দিগঞ্জবাসীর মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।