উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি ||
রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ মহোদয়ের বদলিজনিত বিদায় উপলক্ষে আরএমপি পুলিশ কমিশনার মহোদয়ের সৌজন্য সাক্ষাৎআজ ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রাজশাহী বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ এঁর বদলিজনিত বিদায় উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির।সৌজন্য সাক্ষাৎকালে পুলিশ কমিশনার মহোদয় বিভাগীয় কমিশনার মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করেন। তিনি বিভাগীয় কমিশনার মহোদয়ের ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিজীবনের সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান।এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত রেঞ্জ ডিআইজি জনাব মো: আশিক সাঈদ; আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব মো: ফারুক হোসেন; রাজশাহী জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব কাজী শহিদুল ইসলাম; রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছানসহ রাজশাহী রেঞ্জ ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।