উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি ||
ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে আইন-শৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভায় যোগদান এবং ডিএসবি অফিস, সিরাজগঞ্জ বার্ষিক পরিদর্শন:আজ ২০ আগস্ট ২০২৬ খ্রি. ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী জনাব মোঃ আশিক সাঈদ মহোদয় সিরাজগঞ্জ জেলা পুলিশের বার্ষিক পরিদর্শন উপলক্ষে জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে আইন-শৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি সংক্রান্ত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার, সিরাজগঞ্জ জনাব মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয়।সভায় সিরাজগঞ্জ জেলা পুলিশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ ও সার্বিক কার্যক্রমের ওপর একটি তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। প্রেজেন্টেশনে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন ও প্রবণতা, অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ এবং জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রমের চিত্র তুলে ধরা হয়।প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মহোদয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ ও দমনে কার্যকর ভূমিকা পালন, পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জননিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশনা প্রদান করেন। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার, সিরাজগঞ্জ মহোদয় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি অপরাধ প্রতিরোধে গোয়েন্দা তথ্যভিত্তিক কার্যক্রম জোরদার, মাদক ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা এবং জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন এবং জনগণের আস্থা অর্জনে সকল পুলিশ সদস্যকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।এ সময় জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), জনাব মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), সকল সার্কেল অফিসার, সকল অফিসার ইনচার্জ এবং সিরাজগঞ্জ জেলাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রতিনিধিবৃন্দ উপস্থিতি ছিলেন।পরবর্তীতে ডিআইজি মহোদয় ডিএসবি অফিস, সিরাজগঞ্জ-এর বার্ষিক পরিদর্শন করেন। এ সময় তিনি ডিএসবি অফিসের সার্বিক কার্যক্রম, নথিপত্র ও দাপ্তরিক ব্যবস্থাপনা পরিদর্শন ও পর্যালোচনা করেন। তিনি গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও যথাযথভাবে কাজে লাগানোর মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করার বিষয়ে ডিএসবির সদসদ্যদের নির্দেশনা প্রদান করেন।