উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি ||
কনস্টেবল থেকে এটিএসআই পদে পদোন্নতিপ্রাপ্ত মো: জাকির মিয়াকে র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন আরএমপির পুলিশ কমিশনার মহোদয়আজ ২৪ আগস্ট ২০২৬ তারিখ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে কনস্টেবল পদ থেকে এটিএসআই পদে পদোন্নতিপ্রাপ্ত মো: জাকির মিয়াকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির।এ সময় পুলিশ কমিশনার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত এটিএসআই জাকিরকে আন্তরিক অভিনন্দন জানান এবং নতুন পদমর্যাদায় দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের আহ্বান জানান। একইসঙ্গে তিনি তার ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব মো: ফারুক হোসেন; উপ-পুলিশ কমিনার (সিটিএসবি) এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ মনিরুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) জনাব মীর মো: শাফিন মাহমুদ; উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) জনাব মো: গোলাম রব্বানী শেখ, পিপিএম (বার); উপ-পুলিশ কমিশনার (মতিহার) জনাব মাঈনুল ইসলাম, পিপিএম (বার); উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) জনাব মো: আবুল কালাম সাহিদসহ আরএমপির উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।