উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি ||
মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ ২ কারবারি গ্রেফতারমাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে বরিশালের মেহেন্দিগঞ্জ থানা পুলিশের সাঁড়াশি অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ২৫ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ রাত ২টা ৫ মিনিটে মেহেন্দিগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ নাজমুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন।অভিযানে মেহেন্দিগঞ্জ পৌরসভার অম্বিকাপুর এলাকার মাদক ব্যবসায়ী মোঃ আঃ আউয়াল জমাদ্দারের বসতঘরের পেছনে রান্নাঘর সংলগ্ন পুকুরপাড় থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন:১. মোঃ আঃ আউয়াল জমাদ্দার (৬১), পিতা: মৃত আঃ রব জমাদ্দার, সাং- দূর্গাপুর (ওয়ার্ড নং ০৩), মেহেন্দিগঞ্জ পৌরসভা।২. লক্ষ্মণ বেপারী (৪০), পিতা: মনোরঞ্জন বেপারী, সাং- লস্করপুর (০৩ নং চর এককরিয়া ইউপি)।(উভয় থানা- মেহেন্দিগঞ্জ, জেলা- বরিশাল) মেহেন্দিগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। মাদক ও অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।