উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি ||
ভংগা তালিমুল ইসলাম দাখিল মাদ্রাসায় ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিতবরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন আন্ধার মানিক ইউনিয়ন ৭নং ওয়ার্ডে অবস্থিত ভংগা তালিমুল ইসলাম দাখিল মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক আলোচনা সভা, দোয়া, মিলাদ মাহফিল ও সুরা কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য মো. হুমায়ুন মোল্লা।পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে দিবসটির তাৎপর্য আলোচনা শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী কৃতি শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়।এ সময় অত্র প্রতিষ্ঠানের সুপার, মাদ্রাসার অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।