উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজশাহী বিভাগীয় প্রধান:মোঃ রাজু আহমেদ ||
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিতঅদ্য ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইন্সের ড্রিল শেডে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির।সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন, ব্যক্তিগত ও পেশাগত সমস্যা এবং কল্যাণ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পুলিশ কমিশনার মহোদয় উপস্থিত সদস্যদের বক্তব্য ও সমস্যাগুলো মনোযোগ সহকারে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেন। এ সময় তিনি যৌক্তিক সমস্যাগুলোর দ্রুত ও কার্যকর সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।সভায় পুলিশ কমিশনার মহোদয় বলেন, “পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণ ও সুস্থতা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।” পুলিশ সদস্যদের সুস্থতা, কর্মদক্ষতা ও মনোবল বজায় রাখতে স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।এছাড়া, পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতা এবং চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিটি থানা ও ইউনিটে প্রয়োজনীয় খেলাধুলার সামগ্রী সরবরাহের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের কল্যাণ, মনোবল বৃদ্ধি এবং কর্মপরিবেশের উন্নয়নের মাধ্যমে একটি দক্ষ, মানবিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য বাস্তবায়নে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ তার সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে সর্বদা আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ।সভা শেষে অবসরজনিত সংবর্ধনার অংশ হিসেবে ১ জন পুলিশ পরিদর্শক, ৩ জন কনস্টেবল ও ১ জন এমএলএসএসকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করেন পুলিশ কমিশনার মহোদয়।এ সময় অবসরপ্রাপ্ত পুলিশ ও নন-পুলিশ সদস্যদের দীর্ঘদিনের দায়িত্বশীল ও নিষ্ঠাপূর্ণ সেবার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানান পুলিশ কমিশনার মহোদয়।