উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি ||
নওগাঁয় পিকআপভ্যানসহ আন্তঃজেলা গরু চোর চক্রের ২ সদস্য গ্রেফতারনওগাঁর নিয়ামতপুর থানা পুলিশের বিশেষ অভিযানে জনগণের সহায়তায় আন্তঃজেলা গরু চোর চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই গরু এবং গরু চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপভ্যান জব্দ করা হয়।গত ৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ বিকেল আনুমানিক ৫টার দিকে নিয়ামতপুর থানাধীন ছাতরা বাজারের সাপ্তাহিক গরুর হাট থেকে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, আন্তঃজেলা চোর চক্রের কয়েকজন সক্রিয় সদস্য কৌশলে একটি গরু চুরি করে পূর্ব থেকেই প্রস্তুত করে রাখা পিকআপভ্যানে তুলে পালানোর চেষ্টা করছিল। এ সময় স্থানীয় জনগণের তাৎক্ষণিক সহায়তায় নিয়ামতপুর থানা পুলিশ ধাওয়া করে গরু ও পিকআপসহ দুই চোরকে হাতেনাতে আটক করে।গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—১. মো. জজ মিয়া (৫০), পিতা: মৃত কুদ্দুস মিয়া, সাং: মান্দার পাড়া, ইউপি: বারুন্দি।২. মো. রানা (৩১), পিতা: মৃত আবুল হোসেন, সাং: ওরুন্দি, ইউপি: সরমান্দি।উভয় আসামির বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন এলাকায় বলে জানা গেছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে নিয়ামতপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে অপরাধ দমনে এ ধরনের জনসচেতনতা ও তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।