উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজশাহী বিভাগীয় প্রধান:মোঃ রাজু আহমেদ ||
পোরশা থানায় মাদকবিরোধী অভিযান: পাঁচ শতাধিক লিটার চোলাই মদ ও উপকরণ জব্দ, এক মাদক কারবারি গ্রেফতারনওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পোরশা থানায় একটি সফল অভিযান পরিচালিত হয়েছে।গত ১০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যায় পোরশা থানাধীন তেঁতুলিয়া ইউনিয়নের মাক্তাপুর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পাড়ায় এই অভিযান পরিচালনা করা হয়। পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটি দল এই অভিযান চালায়।অভিযানকালে এলাকার পেশাদার মাদক কারবারি সনতেশ রায় (৩৫) ও নিতাই হরিজনের নিজ নিজ বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ছোট-বড় ৪টি প্লাস্টিক জারকিনে মোট ৫০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ/জাওয়া) এবং ১০ লিটার প্রস্তুতকৃত চোলাই মদ উদ্ধার করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে নিয়ম অনুযায়ী উদ্ধারকৃত মদ ও উপকরণগুলো ধ্বংস করা হয়।এই ঘটনায় জড়িত থাকায় সনতেশ রায়কে (৩৫) গ্রেফতার করা হয়েছে। এছাড়া অপর আসামি নিতাই হরিজন (৩৫) পালিয়ে গেছে। গ্রেফতারকৃত সনতেশ রায় (পিতা: মুকুল রায়) এবং পলাতক নিতাই হরিজন (পিতা: রাম হরিজন)—উভয়ই মাক্তাপুর আদিবাসী পাড়ার বাসিন্দা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।মাদক নির্মূলে জনসাধারণের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় পোরশা থানা পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।