উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি ||
পোরশায় মাদকবিরোধী অভিযান: ৫০০ লিটার মদ তৈরির উপকরণ ও চোলাই মদ ধ্বংস, গ্রেফতার ১নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে পোরশা উপজেলায় একটি সফল মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে প্রায় পাঁচ শতাধিক লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে। এ সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।গত ১০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যায় পোরশা থানাধীন তেঁতুলিয়া ইউনিয়নের মাক্তাপুর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পাড়ায় এই অভিযান চালানো হয়। পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স এই অভিযানে অংশ নেন।পুলিশ জানায়, অভিযানকালে পেশাদার মাদক ব্যবসায়ী সনতেশ রায় (৩৫) ও নিতাই হরিজন (৩৫)-এর নিজ নিজ বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ছোট-বড় ৪টি প্লাস্টিক জারকিনে সর্বমোট ৫০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ/জাওয়া) এবং ১০ লিটার প্রস্তুতকৃত চোলাই মদ উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইনানুগ প্রক্রিয়ায় জব্দকৃত মদ ও উপকরণগুলো ধ্বংস করা হয়।এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা পুলিশ।