উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি ||
নওগাঁর পত্নীতলায় ৩০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেফতারনওগাঁর পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দেওয়ান মোঃ শরিফুল ইসলাম কানু (৫৫) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ও পত্নীতলা থানার সার্বিক তত্ত্বাবধানে শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৬) রাত ৮:০০ টায় উপজেলার পত্নীতলা ইউনিয়নের যদুবাটি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।গ্রেফতারকৃত শরিফুল ইসলাম কানু পত্নীতলা উপজেলার যদুবাটি গ্রামের মৃত দেওয়ান আহসান আলীর পুত্র।থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানার একটি পুলিশ দল যদুবাটি গ্রামের কাঁচা রাস্তার উপর অভিযান চালায়। এ সময় শরিফুল ইসলাম কানুকে আটক করে তার দেহ তল্লাশি করলে ৩০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি, মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করে পুলিশ।এ ঘটনায় পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পত্নীতলা থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।