উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজশাহী বিভাগীয় প্রধান:মোঃ রাজু আহমেদ ||
কেশরহাটে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির র্যালি, লিফলেট বিতরণ ও লার্ভা ধ্বংস অভিযানরাজশাহীর কেশরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে র্যালি, লিফলেট বিতরণ ও মশার লার্ভা ধ্বংস অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভা বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়।উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. রাকিবুল হাসান পিভিএমএস-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই কার্যক্রমে উপজেলা আনসার-ভিডিপির প্রশিক্ষক-প্রশিক্ষিকা এবং ভাতাভোগী প্রায় ৯০ জন নারী ও পুরুষ সদস্য অংশ নেন।কর্মসূচির শুরুতে বাজারের রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে একটি বর্ণাঢ্য ও সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর বাজারের বিভিন্ন দোকান ও সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়সংবলিত লিফলেট বিতরণ করা হয়।লিফলেট বিতরণ শেষে শুরু হয় পরিচ্ছন্নতা অভিযান। এ সময় ব্লিচিং পাউডার ছিটানো এবং স্প্রে মেশিন ও ফগার মেশিনের সাহায্যে লার্ভাকিসাইড প্রয়োগ করে এডিস মশার লার্ভা ধ্বংস করা হয়।আনসার ও ভিডিপির এই জনকল্যাণমূলক ও স্বেচ্ছাশ্রমমূলক উদ্যোগ দেখে কেশরহাট পৌর এলাকার ব্যবসায়ীসহ স্থানীয় জনসাধারণ ভূয়সী প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।