উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজশাহী বিভাগীয় প্রধান:মোঃ রাজু আহমেদ ||
রাজশাহীর বাঘায় মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতনবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিতঅত্র এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, যুবসমাজকে অবক্ষয় থেকে বাঁচানো এবং অপরাধমূলক কর্মকাণ্ড কঠোর হাতে দমনের লক্ষ্যে রাজশাহীর বাঘা উপজেলায় “মাদক, সন্ত্রাস, উগ্রবাদ ও নারী নির্যাতনবিরোধী মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে।আজ ১৫ সেপ্টেম্বর উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে রাজশাহী জেলা পুলিশের আয়োজনে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আশিক সাঈদ। তিনি উপস্থিত সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং মাদক, নারী নির্যাতনসহ সকল অপরাধের বিরুদ্ধে বাঘা থানা পুলিশকে আরও তৎপর হয়ে কার্যকরী আইনি ব্যবস্থা গ্রহণের কঠোর নির্দেশনা দেন।রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ মামুন অর রশিদের সভাপতিত্বে সভায় বক্তারা সামাজিক অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।সভাপতির বক্তব্যে পুলিশ সুপার সমাজে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে মাদক, সন্ত্রাস, উগ্রবাদ এবং নারী নির্যাতনের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ (বিন্দুমাত্র ছাড় না দেওয়া) নীতি ঘোষণা করেন। পাশাপাশি, জনস্বার্থে দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করতে বাঘা থানা পুলিশ এবং পুলিশের কুইক রেসপন্স টিমকে জোরালো নির্দেশনা প্রদান করেন তিনি। অপরাধ প্রতিরোধে পুলিশ ও সাধারণ জনগণ—উভয়পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।