উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি ||
রাজশাহীতে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে দ্বিতীয় গ্লোবাল মিনিস্টেরিয়াল কনফারেন্সের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে দ্বিতীয় গ্লোবাল মিনিস্টেরিয়াল কনফারেন্সের অংশ হিসেবে রাজশাহী বিভাগে একটি প্রস্তুতিমূলক কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘Prevention of Violence and Harmful Practices Against Children and Women (PVHP)’ প্রকল্পের আয়োজনে আজ রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মো. আশিক সাঈদ পিপিএম এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম। এছাড়াও সভায় বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।সভায় বক্তারা শিশুর অধিকার সুরক্ষা এবং একটি নিরাপদ সমাজ গড়ে তোলার ওপর বিশেষ জোর দেন। বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।তিনি বলেন, শিশুর আচরণ ও স্বাভাবিক বিকাশে পারিবারিক ও সামাজিক পরিবেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। শাসনের নামে শিশুকে মারধর, অপমান বা ভয় দেখানোর মতো ক্ষতিকর আচরণগুলোকে সহিংসতা হিসেবে বিবেচনা করতে হবে এবং এ বিষয়ে পরিবার ও সমাজে ব্যাপক সচেতনতা বৃদ্ধি করা জরুরি।পুলিশ কমিশনার আরও বলেন, বর্তমান সময়ে শিক্ষাক্ষেত্রে বৈষম্য ও ঝরে পড়া, শিশুশ্রম, অর্থনৈতিক অসচ্ছলতা, শিশুদের অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার, কিশোরী ও মেয়েশিশুদের বিভিন্ন ঝুঁকি এবং শিশু নিখোঁজের মতো বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। শিশুদের জন্য একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা, তাদের শিক্ষা ও স্বাভাবিক বিকাশের সুযোগ সৃষ্টি এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।উল্লেখ্য, সভা থেকে শিশুর সুরক্ষা নিশ্চিতকরণে মাঠপর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সম্মিলিত কার্যক্রম আরও জোরদার করার তাগিদ দেওয়া হয়।