উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি ||
চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ আটক ১: র্যাবের অভিযানচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লোহাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-৫, রাজশাহী (সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প)।গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে র্যাবের একটি আভিযানিক দল লোহাপাড়া এলাকায় এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ এই মাদক উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় কোটি টাকার কাছাকাছি।গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব। মাদকের বিরুদ্ধে এমন জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।