উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজশাহী বিভাগীয় প্রধান:মোঃ রাজু আহমেদ ||
রাজশাহীতে ডেঙ্গুর ভয়ংকর রূপ: ২৫ দিনে ১১ জনের মৃত্যুরাজশাহী: রাজশাহী অঞ্চলে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ আকার ধারণ করছে। প্রতিদিন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ। বর্তমানে প্রতিদিন গড়ে ২৫ জনের বেশি নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। তবে চিকিৎসকদের মতে, এবার ডেঙ্গুর ধরন ও উপসর্গে বড় পরিবর্তন দেখা গেছে। ‘শক সিন্ড্রোমে’ দ্রুত মৃত্যুর ঝুঁকিএবারের ডেঙ্গু আক্রান্ত রোগীদের ক্ষেত্রে শুধু সাধারণ জ্বর, শরীর ব্যথা বা রক্তের প্লেটলেট কমে যাওয়ার লক্ষণই থাকছে না। অনেক রোগী হাসপাতালে আসছেন ডেঙ্গু শক সিন্ড্রোম (ডিএসএস) কিংবা হৃদযন্ত্রের জটিলতা মায়োকার্ডাইটিস নিয়ে। এর ফলে হাসপাতালে পৌঁছানোর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনা ঘটছে। মৃত্যুর পরিসংখ্যানরামেক হাসপাতালের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৭ জুন থেকে ডেঙ্গু রোগী ভর্তি শুরু হলেও আগস্ট মাস থেকে মৃত্যুর মিছিল শুরু হয়। এরপর গত শুক্রবার পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১১ জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা এই পরিস্থিতি মোকাবিলায় সাধারণ মানুষকে আরও বেশি সতর্ক থাকার এবং ডেঙ্গুর যেকোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন।