উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজশাহী বিভাগীয় প্রধান:মোঃ রাজু আহমেদ ||
পোরশায় পুলিশ সুপারের নির্দেশনায় বড় মাদকবিরোধী অভিযান: ৩,৮৭০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম-এর দিকনির্দেশনায় পোরশা থানা পুলিশ এক সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে। অভিযানে বিশাল পরিমাণ মাদকদ্রব্য, মাদক বিক্রির নগদ টাকা এবং মোবাইল ফোনসহ মাদক সিন্ডিকেটের দুই সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২২:৩০ ঘটিকায় পোরশা থানাধীন ১ নং নিতপুর ইউনিয়নের কালাইবাড়ী গ্রামস্থ তহুরুলের বসতবাড়িতে এই অভিযান পরিচালিত হয়। পোরশা থানার অফিসার ইনচার্জ জনাব জিয়ার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এই পেশাদার মাদক ব্যবসায়ীদের আস্তানায় হানা দেয় পুলিশ।অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— ১। মোঃ শাকিল (২০), পিতা-মোঃ মজিবুর রহমান এবং ২। মোছাঃ বেবী খাতুন (৩৩), স্বামী-মোঃ তহুরুল ইসলাম। উভয়ের বাড়ি পোরশা থানার কালাইবাড়ী গ্রামে। তবে অভিযানের সময় অপর ১ জন সহযোগী আসামী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।পুলিশ সূত্রে জানা যায়, আসামীদের বসতবাড়ির শয়নঘরের খাটের নিচে মাটির গর্তে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩৮৭ পাতা (মোট ৩,৮৭০ পিস) ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১১,৬১,০০০ টাকা। একই সাথে তাদের নিকট থেকে মাদক বিক্রয়লব্ধ নগদ ৪,৯৯,৬০০ টাকা এবং আসামীদের ব্যবহৃত বিভিন্ন ব্রান্ডের মোট ৭টি মোবাইল ফোন সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই মাদক সিন্ডিকেট চক্রটি সরাসরি ভারত থেকে মাদক আমদানি করে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।এ বিষয়ে জেলা পুলিশ সুপার জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নওগাঁ জেলা পুলিশ অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। আটককৃত এবং পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানেধীন রয়েছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।