উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি ||
রাজশাহী জেলার চারঘাট মডেল থানার অন্তর্গত এলাকা থেকে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছা. রুলিয়া বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে চারঘাট থানাধীন শিবপুর (এসকে বাদাল) গ্রামের একটি বসতবাড়ির প্রধান ফটকের সামনে পায়ে চলা কাঁচা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার রুলিয়া বেগম ওই গ্রামের মো. সমুন আলীর স্ত্রী।রাজশাহী জেলা ডিবি পুলিশ জানায়, এসআই (নিরস্ত্র) মো. মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, শিবপুর (এসকে বাদাল) গ্রামের মোছা. জুলেখা বেগমের বাড়ির প্রধান ফটকের সামনে এক নারী মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।পরে ডিবি পুলিশের পরিদর্শক মো. মোমিনুল হাসানের নেতৃত্বে এসআই মেহেদী হাসান ও সঙ্গীয় ফোর্স সেখানে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে রুলিয়া বেগমকে আটক করা হয়।পরে বিধি মোতাবেক তার দেহ তল্লাশি করে পরিহিত পায়জামার ডান কোচর থেকে নীল রঙের পলিথিনে রাখা ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এ ঘটনায় গ্রেপ্তার রুলিয়া বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় চারঘাট থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।