উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজশাহী বিভাগীয় প্রধান:মোঃ রাজু আহমেদ ||
রাজশাহীতে ‘এসটিভি ৫২’-এর নাম ভাঙিয়ে এআই প্রযুক্তির ভুয়া কার্ড তৈরি করে চাঁদাবাজির তীব্র নিন্দা ও প্রতিবাদসাম্প্রতিক সময়ে কিছু কুচক্রী ও প্রতারক চক্র কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তি অপব্যবহার করে ভুয়া আইডি কার্ড তৈরি করেছে। তারা নিজেদের ‘এসটিভি ৫২’-এর প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে রাজশাহী অঞ্চলে চাঁদাবাজি ও ব্লাকমেইলের অপচেষ্টা চালাচ্ছে—যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এহেন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও জোরালো প্রতিবাদ জানাচ্ছে ‘এসটিভি ৫২’ কর্তৃপক্ষ।প্রতিবাদলিপিতে স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, ‘এসটিভি ৫২’-এর সুনির্দিষ্ট নীতি ও আদর্শের সম্পূর্ণ পরিপন্থী এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে আমাদের মূল পোর্টাল বা কোনো প্রকৃত প্রতিনিধির বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই। কিছু অসাধু ও নামসর্বস্ব ব্যক্তি নিজেদের ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে ভুয়া উপায়ে আইডি কার্ড তৈরি করে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে হয়রানি করে চলেছেন।‘এসটিভি ৫২’ সবসময় বস্তুনিষ্ঠ, সৎ ও পেশাদার সাংবাদিকতায় বিশ্বাসী। অথচ এই প্রতারক চক্রটি আমাদের প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে অনৈতিক সুবিধা আদায় ও ব্ল্যাকমেইলে লিপ্ত রয়েছে, যা আমাদের সুনাম ক্ষুণ্ণ করার একটি গভীর ষড়যন্ত্র।জনসাধারণের প্রতি বিশেষ আহ্বান:‘এসটিভি ৫২’-এর নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি বা হয়রানি করার চেষ্টা করলে তাদের কোনো ছাড় দেওয়া হবে না।এ ধরনের প্রতারক ও ভুয়া সাংবাদিকদের কোনো প্রকার ফাঁদে না পড়ে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা অথবা আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দাবি:তদন্ত সাপেক্ষে দ্রুত এই ভুয়া চক্রটিকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানানো হচ্ছে। উল্লেখ্য, এ ধরনের ভুয়া পরিচয়ধারী কেউ যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েন, তবে তার দায়ভার কোনোভাবেই ‘এসটিভি ৫২’ কর্তৃপক্ষ নেবে না।