উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি ||
তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আল-আমিন হাসানের মনোনয়ন ফরম জমাবাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি তিতুমীর কলেজ শাখার সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আল-আমিন হাসান। ০৮/১০/২৬ ইং রোজ বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে দলীয় দায়িত্বপ্রাপ্ত নেতাদের হাতে তিনি এই মনোনয়ন ফরম হস্তান্তর করেন। এ সময় তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।মনোনয়ন ফরম জমাদান শেষে আল-আমিন হাসান বলেন, "তিতুমীর কলেজ শাখা ছাত্রদলকে একটি সুসংগঠিত, শিক্ষার্থীবান্ধব ও শক্তিশালী ইউনিটে পরিণত করাই আমার মূল লক্ষ্য। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে আমি আজীবন কাজ করে যেতে চাই। দল যদি আমাকে সাধারণ সম্পাদক হিসেবে যোগ্য মনে করে, তবে অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করব।"উল্লেখ্য, আল-আমিন হাসান বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন ধরে তিতুমীর কলেজ ছাত্রদলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন এবং রাজপথের আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তার মনোনয়ন ফরম জমা দেওয়ার খবর ছড়িয়ে পড়লে মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট এলাকার স্থানীয় নেতাকর্মী এবং তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের বাড়তি উদ্দীপনা লক্ষ করা গেছে।