উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি ||
লালমাইয়ে স্কুলছাত্রী জান্নাতুল তাজমীন হত্যা: ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার, সিএনজি চালক সুমন আটককুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীনের (১৫) মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন সিএনজি চালক সুমনকে চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশের একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান। গত ৮ অক্টোবর (বৃহস্পতিবার) কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগৎপুরের মানমুড়া এলাকার একটি ধানক্ষেত থেকে কুমিল্লা ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীনের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার বিস্তারিত:পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ঘটনার পর থেকেই অভিযুক্ত সুমন আত্মগোপনে ছিলেন। তার নিজ বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় হলেও তিনি লালমাইয়ের বাগমারা দক্ষিণ ইউনিয়নের জয়নগর এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন। এর আগে ঘটনার তদন্তের স্বার্থে সুমনের খালা-শাশুড়ি ও বোন-জামাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল পুলিশ। সর্বশেষ অভিযানের মাধ্যমে মূল সন্দেহভাজন সিএনজি চালক সুমনকে চট্টগ্রাম থেকে আটক করা সম্ভব হয়েছে।