উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্টাফ রিপোর্ট মোঃ মাহাবুব আলম ||
ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী শাহমখদুম থানা ও ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির ৯০ দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি পালনডেঙ্গু রোগ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় ৯০ দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। উক্ত কর্মসূচিতে শাহমখদুম থানা বিএনপি, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাহমখদুম থানা বিএনপির সদস্য সচিব ও ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাছিম খাঁন। আরও উপস্থিত ছিলেন শাহমখদুম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিক এবং সদস্য আব্দুল আলিম।১৭ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান পিন্টু, যুগ্ম আহ্বায়ক আইনুল এবং বিএনপি নেতা তরিকুল ইসলাম টিপু।এছাড়াও যুবদল ও সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মধ্যে ১৭ নম্বর ওয়ার্ড যুবদল (পূর্ব)-এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রবি, ১৭ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফ এবং ১৭ নম্বর ওয়ার্ড (পূর্ব) স্বেচ্ছাসেবক দলের শাহীন উপস্থিত ছিলেন। অন্যান্য নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন শামীম, সোহেল, মিশর, শাহানুর, বাবু ও শরিফ সহ স্থানীয় নেতৃবৃন্দ।কর্মসূচিতে পরিবেশ পরিচ্ছন্ন রাখা, জমানো পানি পরিষ্কার করা এবং ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে সচেতনতামূলক বার্তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়া হয়।