উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিনিধি ||
আন্ধারমানিক ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব এ বি এস খান স্বপন।বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ঐতিহ্যবাহী ১নং আন্ধারমানিক ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রচার-প্রচারণা এবং গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব এ বি এস খান স্বপন।নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের হাট-বাজার, দোকানপাট ও সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় এবং ভোট প্রার্থনায় মুখরিত করে তুলেছেন তিনি।সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন প্রাণকেন্দ্র ও স্থানীয় বাজারগুলোতে এক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণসংযোগকালে জনাব এ বি এস খান স্বপন সাধারণ ব্যবসায়ী, পথচারী ও সর্বস্তরের ভোটারদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এসময় তাঁর সাথে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রবীণ মুরব্বি, স্থানীয় যুবসমাজ এবং রাজনৈতিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।গণসংযোগকালে সংক্ষিপ্ত পথসভায় জনাব এ বি এস খান স্বপন বলেন:"আন্ধারমানিক ইউনিয়নের অবহেলিত মানুষের সেবা করা এবং এলাকার সর্বাঙ্গীণ উন্নয়ন করাই আমার মূল লক্ষ্য। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন গড়ে তুলতে চাই। অবহেলিত রাস্তাঘাট সংস্কার ও কর্মসংস্থান সৃষ্টিতে আমি আমৃত্যু কাজ করে যাবো।"এসময় স্থানীয় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা দেখা যায়। সাধারণ মানুষ জানান, জনাব এ বি এস খান স্বপন একজন সৎ, কর্মঠ ও গণমানুষের সুখে-দুঃখে পাশে থাকা সামাজিক ব্যক্তি। আসন্ন ইউপি নির্বাচনে তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান এলাকার সাধারণ জনগণ।গণসংযোগটি ইউনিয়নের প্রধান প্রধান বাজারসমূহ প্রদক্ষিণ শেষে সর্বসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎ এর মাধ্যমে শেষ হয়।